০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“মানবতা বিরোধী অপরাধের বিচার এখনো শেষ হয়নি। চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সাথে মতবিনিময়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।”

মোঃ আনোয়ার পারভেজ
চান্দিনা, কুমিল্লা।

৩০ লাখ শহীদ ও দুই লাখ মা–বোনের সম্ভ্রমহানির বিচার কেবল ‘মাফ চাওয়া’তে শেষ হতে পারে না—এটি মানবতা বিরোধী অপরাধ এবং এর বিচার যে কোনো পরিস্থিতিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন এলডিপির মহাসচিব ও সাবেক প্রতি মন্ত্রী ড. রেদোয়ান আহমদ।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান আহমদ বলেন, “যারা ১৯৭১ সালের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গ বন্ধুর বাড়ি ভেঙেছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। ৩০ লাখ মুক্তি যোদ্ধার হত্যা, ২ লাখ মা-বোনের ওপর নির্যাতন—এসব মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এগুলোর বিচার না হলে ইতিহাস ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, “একাত্তরের সময়ে মাওলানা নিজামী বাইতুল মোকাররমে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীকে সংগঠিত ও প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের এ সংঘটিত অপরাধই পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় উৎসাহিত করেছিল। এসব বাহিনী সক্রিয় না থাকলে এত মানুষকে হত্যা করা সম্ভব হতো না এবং যুদ্ধও আরও স্বল্প সময়ে বিজয় অর্জন করতে পারত।”

বর্তমান প্রেক্ষাপটে তিনি অভিযোগ করে বলেন, “স্বাধীনতা বিরোধীরা এখনো স্বাধীনতার চেতনাকে অস্বীকার করছে। একটি দেশ কেবল একবারই স্বাধীন হয়। আর জুলাই আগস্ট ২০২৪ ইং সালে যে স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে, সেটি স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অংশ। কিন্তু স্বাধীনতার বিপক্ষ শক্তি বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে।”

উক্ত বিনিময় সভায় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

“মানবতা বিরোধী অপরাধের বিচার এখনো শেষ হয়নি। চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সাথে মতবিনিময়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।”

প্রকাশিত হয়েছে: ০৭:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫