০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মোংলার চাপড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই সহায়তার আশ্বাস দিলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।

‎স্টাফ রিপোর্টার: মোঃ নাইম বিন রফিক, মোংলা উপজেলা প্রতিনিধি

‎মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপড়া গ্রামে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দিনমজুর রফিকুল ইসলামের ঘর মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে তাঁর দুই শিশু সন্তান আহত হয়। স্থানীয়দের উদ্যোগে দ্রুত উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে শঙ্কামুক্ত বলে জানান। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি নিঃস্ব হয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছে।শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির সদর মাওলানা তৈয়েবুর রহমান, উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মোঃ রেজাউল করিম মৃর্ধা, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর শাখার সভাপতি মোঃ নাইম বিন রফিকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।ঘটনাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মোঃ রেজাউল করিম মৃর্ধা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, “একটি পরিবার এক রাতেই সর্বস্ব হারিয়েছে—এ অবস্থায় সমাজের সব শ্রেণির মানুষকে তাঁদের পাশে দাঁড়াতে হবে।”নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের পরিবারের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবানদের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

‎মোংলার চাপড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই সহায়তার আশ্বাস দিলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫