শিক্ষকের শূন্যপদ চাহিদা চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিআরসিএ!
অনলাইন ডেষ্ক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরবর্তী নিয়োগ সুপারিশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের চাহিদা চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৃষ্ট শূন্যপদসমূহ অনলাইনে জমা দিতে হবে ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
শূন্যপদের চাহিদা অনলাইনে জমা দেওয়ার পর পরবর্তী ৩ (তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট ফি পরিশোধ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনটিআরসিএ জানায়, পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এই চাহিদা সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই শূন্যপদের চাহিদা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 














