০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: ময়লার ভাগারে পরিণত, প্রশাসনের নীরবতা উদ্বেগজনক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য এখন যেন এক বিবর্ণ বাস্তবতা—চারদিকে ময়লা, দুর্গন্ধ আর আবর্জনার স্তূপ। দেশের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলোর একটি এই প্রতিষ্ঠানটি আজ অবহেলা আর অগোছালো ব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত। বিশেষ করে নতুন ভবনের অবস্থা ভয়াবহ; করিডোর, লিফটের পাশে এমনকি ওয়ার্ডের কাছেও দেখা মিলছে চিকিৎসা বর্জ্য ও নোংরার স্তূপ।

যে ভবন একসময় আধুনিক চিকিৎসা সেবার প্রতীক হিসেবে চালু হয়েছিল, সেটিই এখন দুর্গন্ধে ভরপুর। প্রতিদিন শত শত রোগী ও স্বজন এখানে চিকিৎসার আশায় আসে, কিন্তু নোংরা পরিবেশে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও কষ্টকর। প্রশ্ন উঠছে—নিয়মিত বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মীরা কোথায়? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও যেন উদাসীন।

প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কেউই দায়িত্ব নিয়ে কথা বলতে চান না। হাসপাতালের পরিচালককে ফোনে পাওয়া গেলে তিনি পরিচয় জানার পর মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এই নীরবতা থেকেই বোঝা যায়, অনিয়ম জানার পরও ব্যবস্থা নেওয়ার আগ্রহ কারও নেই।

রোগীর অভিভাবক ও চিকিৎসকদের অভিযোগ, নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় লিফটের পাশে প্রতিদিনই ময়লার স্তূপ জমে থাকে। দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে উঠেছে। ফলে সংক্রমণ ও জীবাণুর ঝুঁকি দিনদিন বাড়ছে।

ফরিদপুরের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছে, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন কি এখনও এই ভয়াবহ চিত্র দেখেনি, নাকি দেখেও চুপ রয়েছে?

জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের জোর দাবি—অবিলম্বে হাসপাতালের এই ভয়াবহ পরিস্থিতির সমাধান করতে হবে। জনগণের করের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানকে এভাবে নষ্ট হতে দেওয়া শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মানবতার প্রতিও চরম অবমাননা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন ভবনের করিডোর ও লিফটের পাশের ময়লার স্তূপ অপরিবর্তিত অবস্থায় ছিল।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: ময়লার ভাগারে পরিণত, প্রশাসনের নীরবতা উদ্বেগজনক

প্রকাশিত হয়েছে: ০৩:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫