০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় নদীতে ভেসে উঠলো গলায় ফাঁস দেওয়া কুমিরের মৃতদেহ

‎স্টাফ রিপোর্টার: মোঃ নাঈম বিন রফিক, মোংলা উপজেলা প্রতিনিধি

‎বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় রবিবার সকালে নদীতে ভেসে ওঠে এক মৃত কুমির। স্থানীয়রা জানান, সকালে নদীতে ভাসমান অবস্থায় কুমিরটিকে দেখতে পেয়ে তারা এলাকাবাসীর মধ্যে বিষয়টি জানিয়ে দেন।
‎প্রায় দশ হাত লম্বা কুমিরটির গলায় ফাঁস দেওয়া এবং শরীরের একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়াও দেহে আঘাতের একাধিক চিহ্ন লক্ষ্য করা গেছে।
‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃত কুমিরটির দুর্গন্ধে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, “মৃত কুমিরটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোথাও থেকে ভেসে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
‎স্থানীয় পরিবেশপ্রেমীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা বা ক্ষতিগ্রস্তের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা বনজ প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মোংলায় নদীতে ভেসে উঠলো গলায় ফাঁস দেওয়া কুমিরের মৃতদেহ

প্রকাশিত হয়েছে: ০৯:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫