০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ ১৫ অক্টোবর বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ শুরু হবে আগামী ২৬ অক্টোবর ২০২৫ থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর ২০২৫, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৫। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ অক্টোবর ২০২৫।

সবশেষে, নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ চলবে।

তফসিল অনুযায়ী সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখ ও সময়ে উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা!

প্রকাশিত হয়েছে: ০৭:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫