০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মোঃ মামুন মোড়ল (নরসিংদী)

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো ঘুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতা মূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.কাউছার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন,১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরা সহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।যেন বাংলার মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ১০:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫