১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা তথ্য প্রচারে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রতিবাদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তাদের পক্ষে এক লিখিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর দৈনিক নয়া সকাল অনলাইন পোর্টালে “হাতিয়া কৃষকের টাকা আত্মসাৎ করে উল্টো তাদের বিরুদ্ধে কর্মকর্তাদের মিথ্যাচার”, এবং হাতিয়া কণ্ঠ অনলাইন পোর্টালে “হাতিয়ার কৃষকের টাকা আত্মসাৎ উল্টো মিথ্যাচারের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ১ অক্টোবর ঢাকা মেইল অনলাইন সংস্করণে “হাতিয়ায় কৃষকদের ২০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মকর্তাদের মিথ্যাচার” শিরোনামে একই ব্যক্তি কথিত সাংবাদিক সায়েদ আহমেদ কর্তৃক প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সায়েদ আহমেদ নামে ওই কথিত সাংবাদিক বিভিন্ন সময় টাকার বিনিময়ে কিছু ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। উপজেলা কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তিনি হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই ধরনের মিথ্যা সংবাদ বারবার বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচার করে এবং তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সামাজিক মাধ্যমে প্রেরণ করে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।

কর্মকর্তারা দাবি করেন, প্রচারিত এসব সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কৃষকদের কাছ থেকে টাকা আত্মসাৎ বা মিথ্যা চালান প্রদানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। এ ধরনের সংবাদ প্রচার শুধু কর্মকর্তাদের মানহানি ঘটায়নি, বরং সরকারি দপ্তরের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বলেন,
আমরা কৃষকদের স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই কৃষকদের কাছ থেকে অর্থ গ্রহণ বা প্রতারণার সঙ্গে জড়িত নন। উক্ত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এমন অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।
একই সঙ্গে তারা সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোকে সংবাদ প্রত্যাহার করে ভবিষ্যতে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মিথ্যা তথ্য প্রচারে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০৩:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫