০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা

লালমনিরহাটে অনবরত বৃষ্টির মাঝে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি। এ সময় টিন ও ইটের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী মো: শাহিনুর রহমান জানান, মাঝারি ধরনের বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।

এ নিয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে যাবে

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

লালমনিরহাটে ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫