০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী কথা: কুড়িগ্রামকে মডেল জেলা বানাবেন এবি পার্টির ডাঃ নজরুল ইসলাম

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার দৈনিক আজাদ নিউজ ২৪ ডটকম

কুড়িগ্রামে ত্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। এবারের নির্বাচন আগের তুলনায় বেশি আকর্ষণীয়, কারণ এটি অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে। সব রাজনৈতিক দল নিজেদের প্রার্থী ও পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নানা উদ্যোগ নিচ্ছে। সেই প্রেক্ষাপটে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী ডাঃ নজরুল ইসলাম খান হয়ে উঠেছেন নির্বাচনী হটস্পট।
ডাঃ নজরুল ইসলাম খান ১৯৮১ সালে সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই দেশের সেবা করার মানসিকতা তার মধ্যে প্রবল ছিল। শিক্ষাজীবনে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং তার স্বপ্ন ছিল কুড়িগ্রামকে বেকারমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালের ২১ মার্চ তিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি জেলা ও দলের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করেন। আজ তার পরিচিতি পুরো ২৬ কুড়িগ্রাম-০২ আসনে ছড়িয়ে পড়েছে।
নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আলাপের মাধ্যমে বোঝা যায়, ডাঃ নজরুলের প্রতি জনগণের আস্থা ও সমর্থন ক্রমেই বেড়েই চলেছে।
ফুলবাড়ীর বাসিন্দা হাকিম বলেন, ডাঃ নজরুল আমাদের এলাকার প্রকৃত সমস্যা বোঝেন। তিনি শুধু কথা বলেন না, কাজের মাধ্যমে সব কিছু বাস্তবায়ন করেন। আমরা চাই তার মতো মানুষ আমাদের প্রতিনিধিত্ব করুক।
আসমা খাতুন বলেন, নজরুল ভাই সাধারণ মানুষের পাশে থাকেন। আমরা চাই তার পরিকল্পনা বাস্তবায়ন দেখতে।
কুড়িগ্রাম শহরতলীর বাসিন্দা আব্দুল ইসলাম জানান, নজরুল ভাই তার কর্মকাণ্ডে আমাদের মধ্যে খুবই প্রিয় হয়ে উঠেছেন। আমরা চাই এইবার তাকে এমপি হিসেবে দেখি। তার নেতৃত্বে কুড়িগ্রামের ব্যাপক উন্নয়ন সম্ভব।
তরুণ প্রজন্মের প্রতিনিধি হাসান বলেন, ডাঃ নজরুল ভাই তরুণদের ভালোবাসেন। তিনি এমপি হলে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমরা চাই তাকে আমাদের প্রতিনিধি হিসেবে।
নির্বাচনী কথা টিম ডাঃ নজরুলের বাসভবনে গিয়ে তার পরিকল্পনা জানার চেষ্টা করে। ডাঃ নজরুল বলেন,
আমার লক্ষ্য কুড়িগ্রামের অবহেলিত চরাঞ্চল ও নদী ভাঙন রোধ করা। আমি চাই নদীকে শাসন করে মানুষের বাসস্থান নিরাপদ করা হোক। এছাড়া কুড়িগ্রামের খাস জমি পুনঃউন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। এতে দারিদ্র্য কমে আসবে, যুবকরা কর্মসংস্থানে যুক্ত হবে এবং পুরো জেলার অর্থনীতি সমৃদ্ধ হবে। জনগণ যদি আমাকে সুযোগ দেন, আমি এই পরিকল্পনাগুলো প্রতিটি বাস্তবায়ন করব। আমি চাই কুড়িগ্রাম হোক মডেল জেলা।
ডাঃ নজরুলের পরিকল্পনা কেবল সাধারণ উন্নয়ন নয়, বরং কুড়িগ্রামের মানুষের স্বপ্ন ও আশা বাস্তবায়নের প্রতিশ্রুতি। তিনি মনে করেন,
কুড়িগ্রামের মানুষ এখনো অবহেলিত। চরাঞ্চল, নদী ভাঙন, কর্মসংস্থানের অভাব—এই সব সমস্যা সমাধান করা জরুরি। আমি চাই যুবকরা দেশের সাথে এগিয়ে আসুক, নারীরা সুরক্ষিত হোক, এবং বৃদ্ধরা শান্তিতে জীবন যাপন করুক। আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর সঙ্গে আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করব।
নির্বাচনী মাঠে ইতিমধ্যেই আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর প্রার্থীর প্রতি সমর্থন দৃঢ় হচ্ছে। ভোটাররা তার পরিকল্পনা, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বাস্তবমুখী নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন। ডাঃ নজরুলের উদ্দেশ্য কেবল নিজের উন্নয়ন নয়, বরং পুরো কুড়িগ্রামের মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করা।
এভাবেই কুড়িগ্রামের জনগণ নির্বাচনী কথার আলোকে নতুন প্রতিনিধি হিসেবে ডাঃ নজরুল ইসলাম খানের দিকে তাকাচ্ছেন, যিনি এবি পার্টির সঙ্গে মিলিত হয়ে কুড়িগ্রামকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

নির্বাচনী কথা: কুড়িগ্রামকে মডেল জেলা বানাবেন এবি পার্টির ডাঃ নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫