চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনের বাস্তবায়নে ফের মানববন্ধন
নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের কার্যক্রম বাস্তবায়িত না হওয়া ও সরকারিভাবে সুস্পষ্ট কেোন অগ্রগতি দেখতে পাচ্ছেন না বিধায় ফের মানববন্ধন করেছেন লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ”উক্ত মানববন্ধন পরিচালনা করেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ৬ লেনের দাবি বাস্তবায়ন পরিষদ
লোহাগাড়া শাখার আহ্বায়ক মোঃ ফারুকের
সভাপতিত্বে ও অ্যাডভোকেট রেজাউল করিমের উদ্যোগে মানববন্ধন পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান
বক্তব্যে তিনি বলেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিশেষ করে লোহাগাড়ার জনসাধারণ
দীর্ঘ কয়েক মাস ধরে ৬ লেনের দাবি নিয়ে মানববন্ধন চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত
এর কোন প্রতিফলন ঘটেনি যার কারনে পুনরায় মানববন্ধন করতে বাধ্য হন লোহাগাড়া বাশি
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বর্তমান ভয়ংকর রূপ নিয়েছেন বলেন তিনি, বিশেষ করে লোহাগাড়ার শেষপ্রান্তে আজিজ নগরের আগে জাঙ্গালিয়া নামের এলাকাটি মরণ ফাঁদে পরিণিত হয়েছে
বলে মনে করেন বক্তা, প্রথমত রাস্তা আঁকাবাঁকা
দ্বিতীয়ত রাস্তা ডালু হওয়াতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হয়। তার উপরে কক্সবাজার থেকে ছেড়ে আসা বেশ কিছু লবণ বাহি ট্রাক চট্টগ্রাম বা ঢাকার উদ্দেশ্যে
চলাচল করে এতে লবণাক্ত পানিতে সড়ক পিচ্ছিল হয়” যার কারণে দুর্ঘটনার সংখ্যাটি আরো বৃদ্ধি পেয়ে থাকে। তিনি আরো বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মৃত্যু আর দেখতে চান না সাধারণ জনগণ অনেক মায়ের বুক খালি হয়েছে আর নয়”তিনি আরো বলেন ৬ লেনের বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ওদিয়েছেন তারা কিন্তু সরকারিভাবে তার কোন প্রতিক্রিয়া আসেনি প্রধান অতিথি সরকারের উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়ে বলেন এক মাসের ভিতর ৬ লেনের কাজ বাস্তবায়নে রূপ না নিলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারি দেন তিনি।
৬ লেইন বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তিনি ও হুঁশিয়ারি দিয়ে বলেন ১ মাসের ভিতরে ৬ লেনের কার্যক্রম শুরু না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠিন আন্দোলনে নামবে তারা ০৪/১০/২০২৫ তারিখ শনিবার বিকেল( ৪ ঘটিকায়) এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া বড় হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জুনায়েদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান,লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, এবং সিনিয়র নেতা কর্মি ও লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ
আজাদ নিউজ ২৪ ডেক্স 











