০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার মেয়র হারুন মিয়ার ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল!

আজাদ নিউজ ২৪

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুমিল্লার হোমনা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, হোমনা সদর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান, হোমনা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি জননন্দিত নেতা মোঃ হারুন মিয়া (৭৭) আর নেই।

বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার
(২ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিকেল ৫টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় হাজারো মানুষ অংশ নেন।

পরে তাকে বড়কান্দা কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ববর্তী স্মৃতিচারণে মরহুমের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে হোমনার এক নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় নেতা হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে হারুন মিয়া আন্তরিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনার মেয়র হারুন মিয়ার ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল!

প্রকাশিত হয়েছে: ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫