হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোদ্দারবাড়ি পূজামণ্ডপে বস্ত্র বিতরণ!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী পোদ্দারবাড়ি পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোমনা উপজেলা পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য বাবু বিষ্ণ লাল পোদ্দারের সৌজন্যে পূজামণ্ডপে আগত পূজারীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাজীব চৌধুরীসহ পূজামণ্ডপ কমিটির অন্যান্য সদস্যরা।
বস্ত্র বিতরণ উপলক্ষে পূজামণ্ডপ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। ভক্ত-ভক্তারা ভক্তি, শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে শারদীয় উৎসব উদযাপনে অংশ নেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 

















