০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ মাছ ধরা নিষিদ্ধ: শিবচরে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ

এস এমআলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
(শিবচর )মাদারীপুর

মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাঘবে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন কৃষকদল কর্মহীন জেলেদের পাশে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চরজানাজাত ইউনিয়নের প্রায় ২০০ জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ ঘোষণা করেছে সরকার।

চরজানাজাত ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম দেওয়ানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী।

তিনি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর সংরক্ষণ শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। তবে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় হাজারো জেলে পরিবার অভাব-অনটনে পড়ে। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য।”

ত্রাণ পেয়ে স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করে বলেন, নিষিদ্ধ মৌসুমে এই সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক দুলাল বেপারী ও ফজলুল হক জমাদ্দার, ইউনিয়ন ছাত্রদল নেতা কামাল বেপারী প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

ইলিশ মাছ ধরা নিষিদ্ধ: শিবচরে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫