০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গরলো বাংলাদেশ মাদ্রাসা ছাত্রদল

তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ইতিহাসের প্রথম ছাত্রদল কমিটি ঘোষণা

রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি –

হাতিয়া উপজেলার তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ইতিহাসের প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে এটি ছাত্রদলের প্রথম আনুষ্ঠানিক কমিটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে বিজ্ঞপ্তিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম (তারিফ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল হাসান (নিহাদ)। ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সভাপতি জাহিদুল ইসলাম তারিফ বলেন,
তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। এ কমিটির মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা হবে।”

তিনি আরও বলেন,
আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।”

কেন্দ্রীয় ছাত্রদল নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

ইতিহাস গরলো বাংলাদেশ মাদ্রাসা ছাত্রদল

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫