নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. সালেহ আহমেদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম অ্যাডভোকেট সালেহ আহমেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান (ভিপি খোকন)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক সরকারের সভাপতিত্বে,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হাসান, বিএনপি নেতা আহমেদ রাসেল, মোল্লা মোহাম্মদ জহিরুল ইসলাম, ডাক্তার মোঃ জমসের আলীসহ মরহুমের বন্ধুবান্ধব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা।
স্মরণসভায় অতিথিবৃন্দ মরহুম অ্যাডভোকেট সালেহ আহমেদ-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান এবং শিক্ষা বিস্তারে তার ভূমিকা বিশেষভাবে স্মরণ করা হয়। আমন্ত্রিত অতিথিগণ তাদের মনের ভাব প্রকাশ করে বিদ্যালয়ের শোক বহিতে স্বাক্ষর করেন।
সবশেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক দোয়া পরিচালনা করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















