০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাব: তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত!

অপু দাস: স্টাফ রিপোর্টার রাজশাহী;

রাজশাহী নগরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেছেন, বিশ্বের অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এতটা সহযোগিতামূলক মনোভাব নেই, যতটা বাংলাদেশে দেখা যায়।

মঙ্গলবার দুপুরে ধর্মসভা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। এমনকি গতবার মাদ্রাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছিল—যার তুলনা পৃথিবীর কোথাও নেই।”

তিনি জানান, র‌্যাব-৫ এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র‌্যাবের সরাসরি যোগাযোগ আছে। ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণস্থলে বিশেষ গোয়েন্দা নজরদারি চলছে, পাশাপাশি টহল দলও সক্রিয় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের বিশেষ হুমকি নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে সাজানো হয়েছে। ষষ্ঠী থেকে প্রতিটি মণ্ডপ ও আশপাশের রাস্তায় বিশেষ নজরদারি থাকবে। র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।”

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজার সূচনা হয়েছিল রাজশাহীর ঐতিহাসিক তাহেরপুর থেকে। তাই এ অঞ্চলের পূজার তাৎপর্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। “আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাব: তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত!

প্রকাশিত হয়েছে: ০৯:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫