ধোবাউড়ায় বিশেষ অভিযানে ভারতীয় মদ জব্দ!
আব্দুল হালিম খোকন, ধোবাউড়া, ময়মনসিংহ ;
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দুধনই বাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় মোট ১২৯ বোতল মদ এবং একটি বেনগাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকারও বেশি।
অভিযানটি পরিচালনা করেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার। তাঁর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানে উপস্থিত ছিলেন এসআই আনোয়ার হোসেন ও মোঃ হাদিস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











