০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় প্রসাদপুর বাজার ব্যবসায়ী সাংবাদিকদের যৌথ উদ্যোগে রাস্তা মেরামতঃ

তরকারী বাজারে বেহাল দশা

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় প্রসাদপুর তরকারী বাজারে খানা খন্দকে ভরা রাস্তার বেহাল দশার কারণে, অল্প বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ের চলাফেরায় দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে প্রতিনিয়ত ক্রেতা সাধারনের অনেকেই পা পিছলে দুর্ভোগের শিকার হচ্ছেন।

এমতাবস্থায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাময়িকভাবে জন দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ী মহল ও স্থানীয় সাংবাদিকগন যৌথ উদ্যোগে রাস্তা মেরামতের এ মহতি উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলা সদরে অবস্থিত উল্লেখযোগ্য এ বাজারের দীর্ঘদিনের বেহাল দশায় ইজারাদার ও প্রশাসনের সংস্কারের কোন উদ্যোগ নেই।

এসব ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে এগিয়ে এসেছেন এলাকার বয়বসায়ী এবং গণমাধ্যম কর্মীরা এমন উদ্যোগ গ্রহণের পর রাস্তায় চলাচলে স্বস্তি ফেরে এসেছে ক্রেতা সাধারণের মাঝে।

সরেজমিনে দেখা গেছে, ৩৫/৪০ জন ব্যবসায়ী ও সাংবাদিকগন উপজেলা সদরে অবস্থিত প্রসাদপুর কাঁচা বাজারে ইট ও সুরকি দিয়ে এসব গর্ত ভরাট করছেন তারা।

এ সময় উপস্থিত থেকে মান্দা উপজেলা বণিক সমিতির সভাপতি মো, আখতারুজ্জামান বলেন, এলাকার ব্যবসায়ী এবং সাংবাদিক বৃন্দের এমন উদ্যোগকে অভিনন্দন স্বাগত জানান। তিনি আরো বলেন এখন থেকে জনগণের চরম দুর্ভোগ লাঘব হবে।
মান্দা মিডিয়া সেন্টারের সভাপতি খন্দকার আব্দুর রহিম বলেন আমরা এরকম ভাল কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে ও জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করতে চাই।

মান্দা আইডিয়াল প্রেসক্লাব সভাপতি এম. রেজাউল ইসলাম বলেন এ ধরনের জনকল্যাণ মূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মহতি উদ্যোগের জন্য প্রথমে আমি বাজার ব্যবসায়ীগণ এবং সকল গণমাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
সাংবাদিক মোঃ রওশন আলম বলেন এ ধরণের কাজের জন্য আমরা গর্বিত ও আনন্দিত। আমরা ভবিষ্যতে জনকল্যাণমুলক কাজে অগ্রণী ভুমিকা পালন করবো।
সাংবাদিক উৎপল কুমার বলেন ব্যবসায়ী ও সাংবাদিকরা যৌথ উদ্যোগ নিলে রাস্তা সংস্কার সহ দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা করতে পারে।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বনিক সমিতির সাবেক সেক্রেটারি মোজাম্মেল হক,সাংবাদিক সাইফুল ইসলাম (উজ্জল) সাংবাদিক আব্দুল মতিন, আব্দুল কাইয়ুম প্রমূখ

স্থানীয় ক্রেতা বিক্রেতারা এহেন মহতি উদ্যোক্তাদের স্বাগত ও অভিনন্দন জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

নওগাঁর মান্দায় প্রসাদপুর বাজার ব্যবসায়ী সাংবাদিকদের যৌথ উদ্যোগে রাস্তা মেরামতঃ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫