০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান!

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে গোল্ডেন এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে লতিফ মাস্টার
ফাউন্ডেশন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও অনুপ্রেরণা যোগানো এবং ভবিষ্যতে অগ্রসর হওয়ার পথ সুগম করাই ছিল মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক বিএম শামসুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. নজরুল ইসলাম কাজী,উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান,চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুফতি মুহিবুল্লাহ আজাদ,বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সুপার মাওলানা নুরুল ইসলাম,স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের পরিচালক মো. ওয়ালিউজ্জামান,পিডব্লিউডির হিসাব সহকারী মো. আল ইমরান,বাগেরহাট আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের সদস্য সচিব হর প্রসাদ হালদার মিঠু,লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. অলিউল্লাহ প্রমুখ।

মো. নজরুল ইসলাম কাজী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, বলেন,আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দিবে। তারা শুধু পরীক্ষার খাতায় ভালো ফল করবে না, বরং দক্ষতা অর্জন করে সমাজ ও দেশের জন্য কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

বেগ শামীম হাসান বলেন, উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাধারণ সম্পাদক বলেন,মেধার বিকাশে শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, বাস্তব জীবনের দক্ষতা অর্জনও জরুরি। তোমাদের নিষ্ঠা, সততা ও পরিশ্রমই ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি হবে।

মুফতি মুহিবুল্লাহ আজাদ, চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বলেন,অধ্যবসায়ের মাধ্যমে তোমরা যে ফল অর্জন করেছো তা সত্যিই প্রশংসনীয়। আগামীতে তোমরা নৈতিকতা, চরিত্র ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে দেশের সেবায় নিয়োজিত হবে এই কামনাই করছি।

মাওলানা নুরুল ইসলাম, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সুপার, বলেন,গোল্ডেন এ+ শুধু একটি সনদ নয়, এটি ভবিষ্যতের জন্য দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। তোমাদের জ্ঞান ও নৈতিকতা দিয়ে দেশ ও সমাজ আলোকিত হবে—এই বিশ্বাস রাখি।

মো. ওয়ালিউজ্জামান বলেন ,স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের পরিচালক বলেন,শুধু মেধা নয়, প্রযুক্তি ও স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী হতে হবে। ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রস্তুত করতে আজ থেকেই পরিকল্পনা করা জরুরি।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,এ প্লাস প্রাপ্ত প্রতিটি শিক্ষার্থী আমাদের গর্ব। কঠোর অধ্যবসায় ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তোমাদের সাফল্যই আমাদের আশা ও গর্ব।

এছাড়া বক্তারা লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

বাগেরহাটে গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান!

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫