নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন নাদিম,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখনলাল দাস, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার জেলা প্রশাসন নরসিংদী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ বুলবুল কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মা,দক ও স,ন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ মোবারক হোসেন নাদিম,স্টাফ রিপোর্টার: 






















