১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ মামুন মোড়ল, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে সান হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স, ১৯৮২’ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে পলাশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার রেনু পোনা নদীতে অবমুক্ত

পলাশে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬