১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শ্রীমদ্দির কৃতি সন্তান আরিফ

মো. আবুল কালাম আজাদ:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান আরিফ।

গত ১৮ জুন ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাসির স্বাক্ষরিত ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মাহফুজুর রহমান আরিফ।

তিনি হোমনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পুত্র। তাঁর মা শাহনাজ আক্তার হোমনা উপজেলার ঘাড়মোড়া এ. কে. ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

নতুন দায়িত্ব পাওয়ায় হোমনা উপজেলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান আরিফ বলেন, “দলের আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শ্রীমদ্দির কৃতি সন্তান আরিফ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শ্রীমদ্দির কৃতি সন্তান আরিফ

প্রকাশিত হয়েছে: ০৭:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬