১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

মোঃ আবুল কালাম আজাদ :
কুমিল্লার হোমনা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার সাদ্দাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হোমনা থানার এসআই (নিঃ) আনিস উদ্দিন, এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম। তাদের সঙ্গে পুলিশের একটি দল অংশ নেয়।

আটক ব্যক্তি হলেন সৈয়দ কামরুল হাসান রনি (৩২)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোলাবাড়ি (মীর বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ কামাল হোসেন এবং মাতার নাম সৈয়দ রুনু বেগম।

পুলিশ জানায়, অভিযানের সময় রনির কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

হোমনায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬