১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় নিখোঁজের পর বৃদ্ধার মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মিরশ্বীকারী গ্রামের বাসিন্দা এবং মো. জানু মিয়ার স্ত্রী।

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় এক বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে পেয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ কারণে তিনি বিভিন্ন সময়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন।

গত ২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে হোমনা থানাধীন হোমনা দক্ষিণপাড়ার বাসিন্দা জহিরের বাগানবাড়ির পশ্চিম পাশে একটি পতিত জমিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ

প্রকাশিত হয়েছে: ১১:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬