০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, হোমনা:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেল হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর পাইয়া গাজী কাসেম সাহেবের বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিলখী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি হোমনা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা, বিএনপি হোমনা পৌর শাখার সভাপতি মো. ছানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন সৈকত। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলখী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নিলখী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা এলাকার উন্নয়নে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬