০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

মোঃ আরিফুজ্জামান আরিফ,

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করা হয়েছে।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৩ মে (রবিবার) সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির এর সভাপতিত্বে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো স্থানীয় সাংবাদকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওসার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর কাদের, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ । এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানী সহ সকল নির্যাতন বন্ধ করতে হবে,তারা আরো বলেন,বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয়, যার মূল লক্ষ্য সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় অনুমোদিত এই দিনটি বাংলাদেশেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসচী মধ্য দিয়ে পালিত হয়ে থাকে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করা। এবারের প্রতিপাদ্য ছিল, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ মস্ত মিয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ২মে /৫/২০২৬ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বিজয়নগর ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) সমাবেশে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান। সমাবেশে সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ জানান। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জনাব মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, জনাব সাজেদুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শ্যামনগরে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬