আমাকে ফুল দিয়ে সংবর্ধনা না জানিয়ে ফুলের টাকা দুস্থদের মাঝে দেওয়ার আহ্বান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামের পক্ষ থেকে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকালে মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন,
“আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে, এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন। এতে আমি বেশি খুশি হবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহম্মেদ নিলয় এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. গোলাম আজম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,
এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাহীন ও মো. নুরুজ্জামান মিন্টুসহ মো. শাহ আলম হিমেল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত অতিথির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার অবদান তুলে ধরেন।
মোঃ আবুল কালাম আজাদ: 














