০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মুখ্য উপদেষ্টা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কড়া বার্তা

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মুখ্য উপদেষ্টা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, হোমনা-তিতাসকে মাদকমুক্ত করতে হবে। এজন্য প্রথমেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “যদি কোনো মাদক ব্যবসায়ী বিএনপির নেতাও হয়ে থাকে, তবুও তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান মোঃ শাজাহান মোল্লা, সাংবাদিক মোঃ মোরশেদুল ইসলাম, মোঃ কামাল হোসেন ও মোঃ আবুল কালাম আজাদসহ অনেকে।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনায় মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি হোমনা বাজারের যানজট নিরসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মুখ্য উপদেষ্টা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কড়া বার্তা

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মুখ্য উপদেষ্টা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কড়া বার্তা

প্রকাশিত হয়েছে: ০৯:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬