সংরক্ষিত মহিলা আসনে ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে অংশ নিতে ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। রোববার (১৯ এপ্রিল) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রকাশিত তালিকায় দলের সিনিয়র নেত্রী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য এবং জোটের শরিক দলগুলোর প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের ত্যাগী নেত্রী, পেশাজীবী এবং সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্বও নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
প্রকাশিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসাঃ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছাঃ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছাঃ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছাঃ সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলীয় সূত্র আরও জানায়, প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক ভূমিকা এবং অতীত আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
বিএনপি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তালিকাটি বাংলাদেশ নির্বাচন কমিশন-এ আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 






















