০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ভয়াবহ ঘটনা: স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

মোঃ আবুল কালাম আজাদ :

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. সিয়াম (২১), পিতা: মৃত রশিদ; মো. রিফাত (২২); এবং শরীফ মিয়া (২০), পিতা: নজরুল মিয়া। তারা সকলেই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোযোগে বাবার বাড়িতে যাওয়ার পথে অটো আটকিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকিয়ে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
হোমনা থানা পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় ভয়াবহ ঘটনা: স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

হোমনায় ভয়াবহ ঘটনা: স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬