হোমনায় কৃষিজমির মাটি কাটার দায়ে যুবকের অর্থদণ্ড: প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
দিপক চন্দ্র দেব ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজসোমবার (১৩ এপ্রিল) উপজেলার কৃষ্ণপুর-আসাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট *আহমেদ মোফাচ্ছের*। দণ্ডপ্রাপ্ত হানিফ উপজেলার হুজুরকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে ভরাট করার অভিযোগে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের জানান, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি রক্ষা করা আমাদের অপরিহার্য দায়িত্ব। কৃষিজমির ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
নিজস্ব প্রতিনিধি 


















