০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠাতে বাবার আবেদন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার বাহের কালমিনা গ্রামে মাদকাসক্ত ছেলে সোহাগ (২৫)-কে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তার নিজ বাবা মো. মনির হোসেন।

পরিবারকে মাদকমুক্ত রাখতে তিনি নিজেই বাদী হয়ে রোববার (১২ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতে আবেদন করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের সোহাগকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহাগ মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অশান্তি বিরাজ করছিল। একাধিকবার তাকে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্যরা। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়ে আইনগত সহায়তা চান তার বাবা।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পরিবারের এমন সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে সচেতন মহল মনে করছেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও জোরদার করা জরুরি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠাতে বাবার আবেদন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬