০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রোববার (১২ এপ্রিল) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন অনুমোদন দেন।
কারাগার সূত্র জানায়, আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মো. আশরাফুল ইসলাম ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হলে শিরীন শারমিন চৌধুরীর নামও আসামির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং আদালতে রিমান্ড আবেদন করা হলেও তা খারিজ হওয়ায় তিনি কারাগারে ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। ওই সময় তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘ আত্মগোপনের পর গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জানান, তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, শারীরিক অবস্থা ও নারী হিসেবে বিবেচনা করে আদালত জামিন দিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকও জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০৬:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬