০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারী ধর্ষণের অভিযোগ, দালাল আটক

  • স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২১১ জন পড়েছেন

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারী ধর্ষণের অভিযোগ, দালাল আটক

স্টাফ রিপোর্টার:

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ নামে এক বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল)কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযুক্ত আরিফ ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, সরকারি হাসপাতালের ভেতরে এমন ঘটনায় সাধারণ মানুষ ও কর্মরতদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান গণমাধ্যমকে বলেন, “হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারী ধর্ষণের অভিযোগ, দালাল আটক

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬