০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চার দশক পর রাজশাহী-১ আসনে আবারও জয়ী অধ্যাপক মুজিবুর রহমান

  • মোঃ রাজু
  • প্রকাশিত হয়েছে: ১১:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১৩৪ জন পড়েছেন

চার দশক পর রাজশাহী-১ আসনে আবারও জয়ী অধ্যাপক মুজিবুর রহমান

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি(গোদাগাড়ী)

দীর্ঘ ৪১ বছর পর রাজশাহী-1 (গোদাগাড়ী-তানোর) আসনে পুনরায় বিজয় অর্জন করেছেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন অধ্যাপক মুজিবুর রহমান।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্রভূমির এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময় পর আবারও একই আসনে জয়লাভ করে হারানো আসন পুনরুদ্ধার করলেন তিনি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের কৃতিসন্তান অধ্যাপক মুজিবুর রহমানের এই বিজয়ে তানোর ও গোদাগাড়ী উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

চার দশক পর রাজশাহী-১ আসনে আবারও জয়ী অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে: ১১:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬