০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • মনোয়ারুল ইসলাম
  • প্রকাশিত হয়েছে: ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৩ জন পড়েছেন

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাব সারাদেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানার আশকরপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল জাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহন ও ব্যবসায় তিনি বিভিন্ন কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬