০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: হোমনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তা মোড় সংলগ্ন নূর আলম স্টোরে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে একজন বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) পরিচালিত অভিযানে নুরে আলম (৩১), পিতা আব্দুল লতিফ, হোমনা পৌরসভা—কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় হোমনা থানা পুলিশ সহায়তা করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: হোমনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৬:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬