০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার চার।

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত হয়েছে: ০৪:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৭ জন পড়েছেন

হোমনায় পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার চার।

বিশেষ প্রতিনিধি।

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ভোররাত ০৪:০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালিত হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ ও যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন,
(১) মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০)
(২) নুরুজ্জামান ওরফে বাবু (২৬)
(৩) আনিছ (৩৯) তিনজনের বাড়ি ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা ,এলাকায় এবং
(৪) সুমন মিয়া (৪০), বাড়ি হোমনা পৌরসভার ৫ নং ওয়ার্ড এর পশ্চিমপাড়া এলাকায়।

মামলার বাদী এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনিস উদ্দিন জানায়, আটককৃতদের দেহ তল্লাশিতে মোট ৪ বোতল ফেনসিডিল , ২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় হোমনা থানা-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা (নং-১১, তারিখ ২৩/১২/২০২৫) দায়ের করা হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

আটক আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হোমনায় পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার চার।

প্রকাশিত হয়েছে: ০৪:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫