০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

  • রংপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত হয়েছে: ১০:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৮৮ জন পড়েছেন

নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

রংপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ভুক্তভোগীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু এবং একই এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে কয়েক মাস আগে ভুক্তভোগী স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ মীমাংসার কথা বলে আসামি ভুক্তভোগীর বাবার বাড়িতে যাতায়াত শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে আসামি ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি ১৮ নভেম্বর ২০২৫ তারিখে নথিভুক্ত হয়।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন উপশহর নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সৈয়দ রোকনুজ্জামান (৩০) কে গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রকাশিত হয়েছে: ১০:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫