০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নির্বাচনী তফসিলের গণবিজ্ঞপ্তি জারি

রংপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের আলোকে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড), রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ), রংপুর-৩ (রংপুর সদর, ক্যান্টনমেন্ট বোর্ড ও সিটি করপোরেশনের ৯–৩৩ নম্বর ওয়ার্ড), রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা), রংপুর-৫ (মিঠাপুকুর) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে।

এ ছাড়া ২৯ ডিসেম্বর অথবা তার আগের যেকোনো কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

রংপুরে নির্বাচনী তফসিলের গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫