০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালা মিছিল

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়নয় দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মশাল নিয়ে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মশাল মিছিলে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলুতরফদারসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহন করেন। তারা বাগেরহাট-২ আসনে ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের মনোনয়ণ বাতিল করে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শনিবার বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষনা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন, জেলা বিএনপির সাবেক সভিাপতি এমএ সালাম বিগত ১৭ বছর বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে, যাকে ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। আমরা চাই, ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে বাদ দিয়ে এমএ সালামকে মনোনয়ন দেওয়া হোক। এজন্যই আমরা আজকে মিছিল করেছি।

তবে মিছিলে বাগেরহাট জেলা বিএনপি এবং অংসংগঠনের গুরুত্বপূর্ণ তেমন কোন নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য এমএ সালামকে ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালা মিছিল

প্রকাশিত হয়েছে: ১০:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫