০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • মোঃ মোহন মিয়া
  • প্রকাশিত হয়েছে: ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৭ জন পড়েছেন

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সাড়ে ৯ মাইল এলাকায় সুমেত আলীর আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমেত আলীর আখ ক্ষেতে আখ কাটার জন্য শ্রমিকরা গেলে মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শুরু করেছে। একই সাথে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যেহেতু মরদেহটি প্রায় অর্ধগলিত তাই হত্যা না অন্যকিছু তা বোঝা যাচ্ছে না। পুলিশের পাশাপাশি সিআইডির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫