ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক:
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরে বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক: 














