ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় পন্য উদ্ধার
সামজাদ জসি
সিনিয়র স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তে পৃথক সময়ে পৃথক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক সর্বমোট *২৯,৯৪,২০০/- (ঊনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার দুইশত) টাকা* মূল্যের জিরা, ব্লেজারের থান কাপড় এবং মাদকদ্রব্য আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, অত্র জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা-১,৪৪০ কেজি আটক করতে সক্ষম হয়।
এদিকে জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা-১০ কেজি জব্দ করে। একই এলাকার আরেকটি পৃথক অভিযানে ভারতীয় ব্লেজারের থান কাপড়-৮১.৬ মিটার জব্দ করে।
সামজাদ জসি 











