০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া শান্তিনগর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

  • সামজাদ জসি
  • প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ জন পড়েছেন

আখাউড়া শান্তিনগর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

সামজাদ জসি
সিনিয়র স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (৩৪)। তিনি শান্তিনগর গ্রামের সোহাগ মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে স্বামী মোঃ খোরশেদ আলমের সঙ্গে বসবাস করতেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত স্বামী মোঃ খোরশেদ আলমের বাড়ি উপজেলার টানমান্দাইল গ্রামে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর দীর্ঘ সময় ধরে সুমির কোনো খোঁজ না পেয়ে তার মা ও ভাই বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দরজা দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা সুমিকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আখাউড়া শান্তিনগর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫