০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে র‍্যাবের অভিযান, ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

  • মস্তু মিয়া
  • প্রকাশিত হয়েছে: ১১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২২ জন পড়েছেন

বিজয়নগরে র‍্যাবের অভিযান, ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মস্তু মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় কাশিনগর পাকা রাস্তার ওপর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা ৪টি পাটের বস্তার ভেতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিজয়নগরে র‍্যাবের অভিযান, ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

প্রকাশিত হয়েছে: ১১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫