০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন ফিরে পেতে শিবচরে ঢাকা ভাঙ্গা মহাসড়কে মশাল মিছিল ও সড়ক অবরোধ

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার

মাদারীপুর–১ (শিবচর) আসনে বিএনপির দ্বিতীয় ঘোষণায় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কামাল জামান মোল্লার সমর্থকরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে দুইদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লা বাজার এলাকা থেকে মুন্সিবাজারের দিকে মশাল হাতে বিক্ষোভ শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ে দুই দিকে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

সম্প্রতি এই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণা করা হলেও পরদিনই তা স্থগিত করে দেয় হাইকমান্ড।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

মনোনয়ন ফিরে পেতে শিবচরে ঢাকা ভাঙ্গা মহাসড়কে মশাল মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫