০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

মোঃ মশিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৫ জন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে,নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের সাথে একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘ দিন যাবত ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আশিকুর রহমান মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে বলেন, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।## ছবি সংযুক্ত

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫