লালমনিরহাট সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় গরু চোরাকারবারী আটক
মাজারুল ইসলাম,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সীমান্তে ভারতীয় তারকাঁটার বেড়া কাটতে গিয়ে গরু চোরাচালানের সঙ্গে যুক্ত চোরাকারবারী লাভলু হোসেন (৪০) বিজিবির হাতে আটক হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গভীর রাতে সীমান্ত পারাপারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তের তারকাঁটার বেড়া কাটতে গেলে টহলদল তাকে হাতেনাতে ধরে ফেলে। আটককৃত লাভলুর বাড়ি হাতীবান্ধা উপজেলার বুড়া সরাডুবি গ্রামে।
তার কাছ থেকে ১টি তারকাঁটা কাটার প্লাস, ১টি স্মার্টফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। বিজিবির দাবি, লাভলু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু চোরাচালানে জড়িত।
আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
৬১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিস্তা ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় গরু চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











